হরিদেবপুরে পাচিল ঘেরা একটি এলাকা থেকে উদ্ধার হল ১৪টি সদ্যোজাতর পচাগলা দেহ। খবর পেয়ে এলাকায় যায় হরিদেবপুর থানার পুলিশ। তদন্তে ঘটনাস্থানে পৌঁছেছেন DC সাউথ নীলাঞ্জন বিশ্বাস ও যুগ্ম কমিশনার (ক্রাইম) প্রবীণ ত্রিপাঠি। এছাড়া গেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিদেবপুর থানার রাজা রামমোহন রায় রোডে ওই পাচিল ঘেরা এলাকায় সাত বছর ধরে কোনও একটি প্রকল্পের কাজ চলছে। এলাকাটি আগাছায় ভরা। লোকজন বিশেষ যাতায়াত করে না। আজ বিকেলে আগাছা সাফ করতে ওই এলাকায় ঢোকে কয়েকজন। তখন তারা প্লাস্টিক প্যাকেটে মোড়া দেহগুলি দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে প্যাকেটগুলি থেকে ১৪টি সদ্যোজাতর দেহ উদ্ধার করে।
কোথা থেকে ওই এলাকায় এতগুলো সদ্যোজাতর দেহ এল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে শিশুচুরির কোনও যোগ আছে কি না বা কোনও নার্সিংহোম এতে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধারণা, এলাকা থেকে আরও দেহ উদ্ধার হতে পারে। এজন্য ওই এলাকায় তল্লাশি চলছে।


No comments:
Post a Comment