ভাঙড়ে খুন তৃণমূল নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

ভাঙড়ে খুন তৃণমূল নেতা



নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : আসন্ন পঞ্চায়েত এর বোর্ড গঠনের আগে ভাঙড়ের তৃণমূল কর্মীর মৃত্যু দেহ পুকুর থেকে উদ্ধার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে। ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার তৃণমূল নেতৃত্ব।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘটকপুকুর সোনারপুর রোড এর পাশে সাইটগাছী গ্রামে এক পুকুর থেকে মধ্য বয়স্ক এক ব্যাক্তির মৃত্যু দেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেন এলাকার মানুষ। এর মধ্যে এলাকায় চাউর হয়ে যায় পুরাতন তৃণমূল কর্মী তথা একশো দিনের কাজের সুপারভাইজার শিবু দেবনাথ খুন হয়েছেন, তার রক্তাক্ত মৃত দেহ পুকুরে পড়ে আছে। মুহূর্তের মধ্যে এলাকার তৃণমূল কর্মী নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখান। পুলিশ কে ঘিরে ধরে চলে বিক্ষোভ। করা হয় রাস্তা অবরোধ। পুলিশ সঠিক তদন্তের আশ্বাস এবং অভিযুক্তদের গ্রেফতার এর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্হানীয়রা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এ বিষয়ে স্হানীয় তৃণমূল নেতা নাসিরউদ্দিন চৌধুরী বলেন, গত কাল রাত থেকে আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী শিবু দা নিখোঁজ ছিলেন তার পরিবারের লোকজন এবং খোঁজাখুজি করেও পাইনি আজ সকালে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে।  এলাকার কয়েক জন দুষ্কৃতী তাঁকে খুন করে পুকুরে ফেলে দিয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। যদিও তদন্তকারি অফিসার দের পক্ষ থেকে জানা গিয়েছে, এটা খুন না অন্য কিছু সে বিষয়ে তদন্ত চলছে। মদ্যপান করে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে মত পুলিশের একাংশের।

No comments:

Post a Comment

Post Top Ad