ছবি :বিভাস লোধ
কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এশিয়ান গেমসে তাসে দুই স্বর্ণজয় বাঙালি।বাঙালি কথায় কথায় বলে "তাস পাশা সর্বনাশা"। গিন্নীরা কথায় কথায় বলেন "তাস খেলে খেলে সংসারটা উচ্ছন্নে গেল।'' আর এমন কথা বলার বা শোনার দিন বুঝি শেষ হয়ে গেল।
১৮ বছরের এশিয়ান গেমসের ইতিহাসে এইবার প্রথম তাস খেলা(ব্রিজ) অন্তর্ভুক্ত হয়। প্রথম বারেই বাজিমাত করে স্বর্ণপদক জয় করলেন দুই বাঙালি । কলকাতার যাদবপুরের প্রণব বর্ধন( ৬০ বছর )ও শিবনাথ সরকার(৫৮ বছর)। তারা যুগ্মভাবে ৩৮৪ পয়েন্ট স্কোর করে তাদের চীনা প্রতিদ্বন্দ্বীদের অনায়াসে পরাজিত করেন।
তাসের মধ্যে অত্যন্ত বুদ্ধিমত্তার খেলা এই ব্রীজ। এই স্বর্ণপদক জয় আবার বাঙালির বুদ্ধির দৌড় যে কতদূর তা প্রমাণ হয়ে গেল। প্রণব বাবু ও শিবনাথ বাবুর জন্য অনেক অনেক অভিনন্দন।

No comments:
Post a Comment