নাইজেরিয়ার একটি রেস্তোরাঁয় নরমাংস বিক্রির অভিযোগে মালিকসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। এমনকি ওই রেস্তোরাঁ থেকে সেলোফেনে প্যাঁচানো দুটি তাজা নরমুণ্ডও উদ্ধার করা হয়।
এছাড়া রেস্তোরাঁ থেকে দুটি একে-৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্র, প্রচুর পরিমাণে কার্তুজ ও বেশ কয়েকটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
ওই রেস্তোরাঁয় গিয়ে না জেনে মানুষের মাংস খেয়ে এসেছিলেন জনৈক ভদ্রলোক। পরে সত্যিটা জানতে পারলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
ওই ব্যক্তির কথায়, কিসের মাংস বলা না হলেও ২.৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় যার দাম ২৫৫ টাকা) টাকা বিল ধরিয়ে দেয়। আমি অবাক হই। জানাতাম না এত টাকা দিয়ে আমি মানুষের মাংস খেয়েছি।
নাইজেরিয়ায় নরমাংসভক্ষণ প্রথার ইতিহাস পাওয়া যায়। কিন্তু এই প্রথম কোনও রেস্তোরাঁয় মানুষের মাংস রান্না করে খাওয়ানোর জন্য অভিযুক্ত হলো। অবশ্য এরই মধ্যে রেস্তোরাঁ সিলগালা করে তালাও ঝুলিয়ে দেয়া হয়েছে।

No comments:
Post a Comment