উত্তরাখণ্ডের ধারচুলা জেলায়, হোয়াটসঅ্যাপে মদ্যপ অবস্থায় মন্ত্রী নির্মলা সীতারামানকে হত্যা করার বিষয়ে কথাবার্তা বলার জন্য সোমবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং উক্ত জায়গায় মন্ত্রী সীতারমনের যাওয়ার কথা ছিল।
গতকাল রাত ৯.৩০ মিনিটে পুলিশ এমন অভিযোগ পেয়ে গ্রেপ্তার করেন ওই দুজনকে। স্থানীয় সবা ইন্সপেক্টর রামচন্দ্র রাজগুরু জানান,-“ভারতীয় দণ্ডবিধির ৫০৬ সেকশন এবং ইনফরমেশন টেকনোলজি আইন ৬৬ ধারার অধীনে ওই দুজনকে পিথোরাগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আরও বলেন,-"গতকাল রাত ৯.৩০ মিনিটে আমরা ওই বিষয়ে খবর পাই, এরপর আমরা দু'জনকে চিহ্নিত করেছিলাম, যাদের মধ্যে ওই বিষয়ে বার্তালাপ হচ্ছে এবং সোমবার সকালেই প্রতিরক্ষা মন্ত্রী এখানে আগমনের পূর্বেই ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়া ওই দুজনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছেম খতিয়ে দেখা হচ্ছে উভয়ের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজ, যেমন অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কিত কোনও অভিযোগ আছে কিনা।
এক্ষেত্রে উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত একটি মেগা মেডিকেল ক্যাম্প উদ্বোধন করার জন্য প্রতিরক্ষা মন্ত্রী সোমবার ধারচুলা শহরে যান।

No comments:
Post a Comment