উস্কানিমূলক কাজ করতে বারণ বাবুল সুপ্রিয়র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

উস্কানিমূলক কাজ করতে বারণ বাবুল সুপ্রিয়র




জয়ন্ত সাহা, আসানসোলঃ আসানসোলের নজরুল মঞ্চে মঙ্গলবার কেন্দ্রের সামাজিক অধিকর্তা শিবির তথা এডিআইপি স্কীমের পক্ষ থেকে বিশেষ ভাবে সক্ষম তথা দিব্যাঙ্গ মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ প্রয়োজনীয় সরঞ্জামের মধ্যে হুইল চেয়ার ৬৭টি , ট্রাই সাইকেল ৬৭টি , কানে শোনার যন্ত্র ১২৮টি , হ্যাণ্ড স্টিক ও অন্যান্য সামগ্রী ছিল ৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন সাংসদ মেলাতেও ইতিপূর্বে দিব্যাঙ্গ মানুষদের স্বার্থে বেশ কিছু সরঞ্জাম বিতরণ করা হয় ৷

 সব মিলিয়ে প্রায় ১০০০ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হোলো আসানসোল লোক সভা কেন্দ্রে ৷ এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পঃবর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই সহ আরো অনেকে ৷এই মঞ্চে এসে বাবুল জানায় রেল ব্রিজে আসে পাশে থাকা হকারদের পূর্ণবাসন হবে।

এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, আসানসোল ক্ষতি করতে ও কোনও উস্কানিমূলক কাজ করতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বারণ করেন তিনি। তিনি বলেন, এর আগেও বহুবার ক্ষতি করার চেষ্টা করেছে তৃণমূল কিন্ত তাদের হাত পুড়িয়েছে। ফলে আর যেন তারা না করেন এই বার্তা দিয়েছেন বাবুল বাবু।

No comments:

Post a Comment

Post Top Ad