লিটার প্রতি ২ টাকা কমে গেল পেট্রোল ও ডিজেলে। এই ঘটনার সাক্ষী থাকল কর্ণাটকবাসী।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী আজ পেট্রোল ও ডিজেলের দামে লিটার প্রতি ২ টাকা কমানোর সিদ্ধান্তে জোট সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কুমারস্বামী বিরুদ্ধে রাজনৈতিক চাপের সৃষ্টি হওয়ার ফলেই জ্বালানির মূল্য কমেছে বলে মনে করছেন অনেকেই। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তেলের দামের ওপর ২ টাকা করে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১ টাকা করে কর ছাড় দিয়েছেন।
এক্ষেত্রে উল্লেখ্য, গত ১৬ই আগস্ট থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি লক্ষ্যণীয়ভাবে ক্রমবর্ধমান। এমন অবস্থায় রাজ্যগুলির পক্ষ থেকে এমন সাহায্যে সাধারণ মানুষ যে উপকৃত হবে তা বলাই বাহুল্য।

No comments:
Post a Comment