ভাইজাগের দুটি সিনেমা থিয়েটারে পর পর আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়ায় শহরজুড়ে, তবে এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ওই ঘটনায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানিয়েছে গজুওয়াকায় একই ভবনে অবস্থিত কন্যা ও শ্রীকন্যা থিয়েটারে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শর্ট সার্কিট বলেই মনে করা হচ্ছে। পুলিশ জানায়, একজন ঝাড়ুদার ভবন থেকে বেরিয়ে আসা ধোঁয়া দেখে, কর্মীদের সতর্ক করে দিয়েছিল, কিন্তু সেই সময় আগুনের ইঞ্জিন ঘটনাস্থলে না পৌঁছানোয়, উভয় থিয়েটার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন আটজন অগ্নিনির্বাপক কর্মী । প্রাথমিক সূত্রে জানা গিয়েছে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই আগুন লাগার ঘটনায়।

No comments:
Post a Comment