প্রেমের ফাঁদে অপহরণ তিন নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে সোনারপুরের চৌহটিতে।
জানা গিয়েছে, তিন নাবালিকা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল তিন কলেজ পড়ুয়া ছাত্র।গত ৩০ আগস্ট এই তিন নাবালিকাকে অপহরণ করার অভিযোগ ওঠে তিন কলেজ পড়ুয়ার বিরুদ্ধে।তাদের অপহরণ করে নিয়ে গিয়েছিলো ওই পড়ুয়ারা। বিয়ে করার প্রলোভন দেখিয়ে আটকে রেখেছিলো সোনারপুরের খুঁরিগাছির এক বাড়িতে। অভিযোগ পেয়ে ওই তিন অপহরণকারিকে গ্রেপ্তার করে পুলিশ ।উদ্ধার করে ওই তিন নাবালিকা। ধৃত রা হল অনিমেষ সাফুই, রাজদবীপ প্রামাণিক, সজীব সরকার। এদের বাড়ি রিজেনট পার্ক ও রেনিয়া এলাকায়।

No comments:
Post a Comment