শ্বশুর হচ্ছেন শাহরুখ খান, জামাই কে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

শ্বশুর হচ্ছেন শাহরুখ খান, জামাই কে?

শ্বশুর হচ্ছেন শাহরুখ খান, জামাই কে?
ভারতে বলিউড স্টারদের বাচ্চারা তাঁদের বাবা-মায়েদের থেকে এক ধাপ উপরে। স্পটলাইটকে কি ভাবে সবসময় মাথার উপরে ধরে রাখতে হয় তা তাঁরা বেশ জানেন। আর এটা যদি হয় কিং খানের কন্যা সুহানা খান তবে তো কথাই নেই। বিতর্ক তৈরিতে তিনি ওস্তাদ। এবং এই কাজ ধাপে ধাপে করে চলেছে সুহানা!
খুব ছোটো থেকেই দেখেছে সে- কী ভাবে মা আর বাবা সামলে চলেন এবং প্রয়োজনে তৈরি করেন বিতর্ক! বয়স যখন আরেকটু কম, সে সময় এক সমুদ্রসৈকতে বিকিনি-পরা তার ছবিও তৈরি করেছিল বিতর্ক।
সে সবের পরে এ বার মোক্ষম জায়গায় তিরটি ছুঁড়ল সুহানা! মিডিয়ার সামনে নিয়ে এল নিজের ব্যক্তিগত জীবনের এক ঝলক। কলেজ শেষের পার্টিতে এক প্রিয় বন্ধুর গলা জড়িয়ে একটা ছবি তোলাতেই পড়ে গেল হইচই- কে এই ছেলেটি? সুহানার মনের মানুষ? শাহরুখের হবু জামাই?
শাহরুখ খান আর গৌরী খানের মেয়ে হওয়ার সুবাদেই সুহানা খানের পায়ের তলার জমিটা অনেকটাখানি মসৃণ! কানাঘুষোয় শোনা যাচ্ছে, মেয়ের পড়াশোনার পাট চুকেছে, এ বার খুব তাড়াতাড়িই সে কাজ শুরু করবে বলিউডে। তার আগে কী ভাবে ক্যামেরার মুখোমুখি দাঁড়াতে হয়, সেটা রপ্ত করার জন্য মেয়েকে দিয়ে এক বিদেশি পত্রিকার ফটোশুটও করিয়েছেন গৌরী!

No comments:

Post a Comment

Post Top Ad