খোলা বক্ষ নিয়ে মসজিদে ঝাঁপিয়ে পড়লো ৩ নারী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

খোলা বক্ষ নিয়ে মসজিদে ঝাঁপিয়ে পড়লো ৩ নারী!




শনিবার তিনজন কট্টর নারীবাদী, যারা ফেমেন এর সদস্য, স্টকহোমের মসজিদের ভেতরে প্রবেশ করে টপলেস হয়ে প্রতিবাদ জানিয়েছে। পরে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঐ তিন নারী হঠাত করে মসজিদের ভেতর ঢুকে পড়ে, এসময় তারা নিজেদের শার্ট টেনে ছিঁড়ে বক্ষ উন্মোচন করে শ্লোগান দিতে থাকে, "মিশর এবং বিশ্বে কোনো শরিয়া থাকবে না।"

তারা আরো বলে, "নারীদের মুক্ত করে দাও", "আর শরিয়া নয়, আর নির্যাতন নয়।"

ঐ সময় মসজিদ প্রায় খালি ছিল। তবে বাইরের দিকে কিছু সাংবাদিক জড়ো হয়েছিল, যাদের জানিয়েই ঐ ফেমেন নারীরা এখানে আসে।

মসজিদের দেখভাল করার এক লোক পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ তিন নারীকে ধরে নিয়ে যায়। তবে তারা কেনো খালি মসজিদে নগ্ন হয়ে হামলা চালায় তা সঠিক ভাবে জানা যায়নি।

এই নারীরা মিশর, তিউনিসিয়া ও সুইডেনে নানান ঘটনার ভেতর দিয়ে খবরে আসে। তবে এখনো তাদের জাতীয়তা সম্পর্কে জানা যায়নি।

ফেমেন ২০০৮ সালে ইউক্রেনে প্রতিষ্ঠিত হয়। এরা নারীদের হয়ে 'খোলা বক্ষ' আন্দোলন চালিয়ে আসছে।

No comments:

Post a Comment

Post Top Ad