অর্ক রায়,মালদাঃ পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা।জানা যায়,বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে।পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।পরে টিয়ার গ্যাসও চালায় পুলিশ।প্রসঙ্গত ওল্ড মালদা ব্লকে গোটা আসন সংখ্যা ১৮।তৃনমূল ৮,বিজেপি ৮,অন্যান্য ২।ইতিমধ্যে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে প্রানহানি হয়েছে ২ জনের।মৃত্যুর সঙ্গে লড়েছে ৩ বছরের শিশু।তবেও খন্ডযুদ্ধ লেগেই রয়েছে মালদা চত্বরে।
সূত্রের খবর,বেলা ১২ টা থেকে পুলিশ-পঞ্চায়েত বোর্ড গঠনের কর্মীদের রাস্তায় অবরোধ করে খন্ডযুদ্ধ শুরু হয়।কিছুক্ষণ আগে অবরোধ উঠে যায় বলে পুলিশ সূত্রের খবর।

No comments:
Post a Comment