ছাত্র নেতারা বহিষ্কারঃ হাতে চুড়ি,মুখে কালো কাপড় ছাত্রীদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

ছাত্র নেতারা বহিষ্কারঃ হাতে চুড়ি,মুখে কালো কাপড় ছাত্রীদের



জয়ন্ত সাহা, আসানসোল: চার ছাত্র ও যুব নেতাকে তৃণমূল দল থেকে সাসপেণ্ড করার প্রতিবাদে কুলটি কলেজে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখায়।সোমবার সকালে কুলটি কলেজের ছাত্র পরিষদের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভে নামে ৷

তাদের বক্তব্য, গভর্নিং বডি যখন ছাত্র ছাত্রীদের স্বার্থ বজায় রাখতে পারছে না , তখন তারা ঘরে বসে থাকুক ৷ প্রয়োজনে তারা নিজেদের লড়াই নিজেই লড়ে নেবে ৷

প্রসঙ্গত, শনিবার কুলটি কলেজে গভর্নর বডির বেঠকে যাওয়ার সময় রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে কালো পতাকা দেখানোর পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করার অভিযোগে দল থেকে সাসপেন্ড করা হয় ৩ ছাত্রনেতা সহ ১ তৃণমূল যুব নেতাকে।যতীন গুপ্ত, সৌরভ ঘোষাল, অভিষেক চক্রবর্তী ও যুব নেতা সৌমেন হাজরা এই চারজনের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানানো হয় জেলা সভাপতি শিব দাসেন দাশুর পক্ষ থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad