জয়ন্ত সাহা ,আসানসোল: আসানসোলের কুলটি অঞ্চলে ইসিএলের সোদপুর এরিয়ার বিএমপি গ্রুপের বেজডি কোলিয়ারির ম্যানেজার মনোজ কুমার মিশ্রাকে সোমবার খনি শ্রমিকরা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ৷
খনি শ্রমিকদের দাবি , কোলিয়ারির ম্যানেজার স্বজন পোষণ করছে ৷ নিজের পছন্দের তালিকায় থাকা শ্রমিকদের ওভার টাইম ডিউটি ও রবিবার ছুটির দিনে ডিউটি ধার্য করছে ৷ পুজোর আগে এর ফলে অন্য খনি শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে ৷ পাশাপাশি সোদপুর এরিয়ার ইসিএলের আবাসনগুলি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি ৷ এমনকি এলাকায় পানীয় জলের সমস্যা সহ বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও সমস্যা রয়েছে ৷ এই সব কারণে সুষ্ঠ সমাধানের প্রত্যাশায় তারা বিক্ষোভে সামিল হয় ৷

No comments:
Post a Comment