নিজস্ব প্রতিনিধি : বিজেপির ডাকা বাংলা বনধে মছলন্দপুরের রেলগেট অবরোধ করে বিজেপির সমর্থকরা।জানা যায়,উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুর রেল গেটে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে তৃণমূল ।এই ঘটনায় বিজেপির ৫ জন কর্মী আহত হয়েছে।
অভিযোগ, মছলন্দপুর ১ নং পঞ্চায়েতের প্রধান তাপস ঘোষের নেতৃত্বে হামলা করা হয় । পুলিশের সামনেই এই ঘটনা ঘটে, পুলিশ কার্যত নিরব দর্শক ছিল বলে অভিযোগ । আহতদের হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:
Post a Comment