জয়ন্ত সাহা, আসানসোল: ৫২ তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নতুন জেলা পঃবর্ধমানের রানিগঞ্জের সমষ্টি দফতরের প্রাঙ্গনে স্থানীয় ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমানের সর্বশিক্ষা সমিতির ভারপ্রাপ্ত আধিকারিক গোবিন্দ ভৌমিক ,বিদায়ী জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি , সমষ্টি দফতরের আধিকারিক শেখর সাঁই , তৃণমূলের আসানসোল গ্রামীন ব্লক প্রেসিডেন্ট বাবু রায় সহ আরও অনেকে ৷ এদিনের অনুষ্ঠানে গোবিন্দ ভৌমিক বলেন ৯০ এর দশকে বর্ধমান জেলায় শিক্ষার হার ছিল ৭৬% কিন্তু বর্তমানে তুলনামূলক ভাবে জেলায় কিছুটা হলেও শিক্ষিতের হার নিম্নমুখী ৷ যদিও সর্বশিক্ষা মিশন এ বিষয়ে সার্বিক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ পাশাপাশি বাবু রায় বলেন বর্তমান সকলের শিক্ষার লক্ষ্যে বেশ কিছু সাধু উদ্যোগ নিয়েছে ৷ যা আজ বিশ্ববন্দিত ৷ কন্যাশ্রী সেদিক থেকে অন্যতম ৷ তাছাড়াও শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নেও সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷

No comments:
Post a Comment