জয়ন্ত সাহা, আসানসোলঃ কলকাতার মাঝেরহাটে উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় রাজ্যের সড়ক পথে মুখ্যমন্ত্রীর ভারী গাড়ি নিয়ন্ত্রনের ঘোষণায় বিপাকে পড়েছে কলকাতার সাথে সমস্ত রাজ্যবাসী ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে প্রতিদিন কাচামাল থেকে নানান উপকরণ ও পন্য পরিবহন হয় সড়ক পথে ভারী গাড়ির মাধ্যমে ৷ অথচ এই মুহূর্তে কুড়ি চাকার বড় ট্রাকের জন্যে রয়েছে নো এন্ট্রি ৷ ইতিমধ্যেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ২০টি সেতুকে দুর্বল ঘোষণা করা হয়েছে ৷ যার ফলে নিয়ন্ত্রিত যান চলাচলের ঘেরাটোপে প্রভাব পড়েছে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তেও ৷
২নং জাতীয় সড়কে নো এন্ট্রিতে দাঁড়িয়ে পড়েছে ট্রাকের লম্বা লাইন ৷ কুলটির মেলাকোলা ব্রীজ থেকে কাল্লা মোড় পর্যন্ত ট্রাকের লম্বা লাইনে জাতীয় সড়কের একদিকে তীব্র যান জটের সৃষ্টি হয়েছে ৷ একই সাথে বাজারে পন্য সরবরাহ ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ৷


No comments:
Post a Comment