ঘরে বাছুর কেন ঢুকেছে? সংঘর্ষ, আহত ৬ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

ঘরে বাছুর কেন ঢুকেছে? সংঘর্ষ, আহত ৬



অর্ক রায়, মালদা : ঘরে বাছুর ঢোকাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ। আহত ৬ এদের মধ্যে গুরুতর জখম চারজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ইংরেজবাজার থানার নরহাট্টা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম, জহর মোমিন(৩৫), হালিমা বিবি(২৭)। অন্যদিকে দাউদ মোমেন(২২) ও সাহেবা বিবি(২০) চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, জহর মোমিন ও দাউদ মোমিন এরা সম্পর্কে ভাই।

 অভিযোগ, দাউদ মোমিনের একটি বাছুর জহরের ঘরে ঢুকে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে দুই পরিবারের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ইটের ঘায়ে মাথা ফাটে জহর মোমিন ও দাউদ মোমিনের। রাতেই আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন আহতরা। তবে কি কারনে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad