তৃণমূল কার্যালয় বিস্ফোরণে ধৃত ৭! কেষ্টর দাবী সঠিক নাকি?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

তৃণমূল কার্যালয় বিস্ফোরণে ধৃত ৭! কেষ্টর দাবী সঠিক নাকি??





স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ কাঁকরতলা তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরনের ঘটনায় সাতজনকে গ্রেফতার করে কাঁকরতলা পুলিশ । আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে তিনজনকে ৬দিনের পুলিশি হেফাজত দেওয়া হয় , বাকী চারজনকে ১৪দিনের জেল হেফাজত দেওয়া হয় । যদিও অভিযুক্তদের দাবী তারা নির্দোষ ।মঙ্গলবার সকালে বিস্ফোরণ স্থলে তদন্তে আসেন বোম স্কোর্ডের সদস্যরা । তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন । সেই নমুনা পরীক্ষা করে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দেবে ।


প্রসঙ্গতঃ গত কাল সোমবার সকালে দশটা নাগাদ বীরভূমের কাঁকরতলা থানার বরড়া গ্রামে বিস্ফোরনের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে ।স্থানীয় বাসিন্দারা দেখতে পান এলাকার তৃণমূল কার্যালয়টি একাংশ ভেঙ্গে পড়েছে । ঘটনাস্থলে আসে কাঁকরতলা থানার পুলিশ । দলীয় কার্যালয়টি ঘিরে রাখে পুলিশ । তবে এই বিষয়ে স্থানীয় নেতৃত্ব কোন মন্তব্য না করলেও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেছিলেন ঝাড়খণ্ড থেকে বিজেপিরা এসে দলীয় কার্যালযে হামলা করেছে । যদিও তা অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব ।

No comments:

Post a Comment

Post Top Ad