জ্যামে আটকে শেষ নি:শ্বাস ত্যাগ রোগীর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

জ্যামে আটকে শেষ নি:শ্বাস ত্যাগ রোগীর!



জয়ন্ত সাহা, আসানসোলঃ গত রবিবার আসানসোল দক্ষিন থানার কালিপাহাড়ীর বাসিন্দা ৩৭ বছরের ওম প্রকাশ ভুঁইয়া পেটে ব্যাথা নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়।মঙ্গলবার সকালে পেটের সিটিস্ক্যান করার জন্য বেসরকারি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল, পথে রাস্তার যানজটে গাড়ী দাঁড়িয়ে যায়।প্রায় আধঘন্টার উপর অ্যাম্বুলেন্স দাড়িয়ে পড়ে ইতিমধ্যে রুগীর অবস্থার অবনতি হওয়ায় পুনরায় তাকে জেলা হাসপাতালে ফেরৎ আনা হয়,এখানে ভর্তি করার পর রুগীর মৃতু হয়।

আসানসোল শহরে যানজট এখন নিত্যদিনের মাথাব্যাথা,শহরের বেশীর ভাগ রাস্তা বিশেষতঃ এস বি গড়াই রোডের হাসপাতাল থেকে কোর্ট পর্য্যন্ত যানজটে নাস্তানাবুদ সাধারণ জনগন থেকে হাসপাতালে আসা রুগীরা,প্রশাসনকে বলে কোনও রকম সাহায্য পাওয়া যায় না।

No comments:

Post a Comment

Post Top Ad