বধূ নির্যাতন: একাধিক স্ত্রী ডাক্তার স্বামীর!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

বধূ নির্যাতন: একাধিক স্ত্রী ডাক্তার স্বামীর!!





মৃন্ময় নস্কর ,দক্ষিন ২৪ পরগণা: বধূ নির্যাতনের অভিযোগে ডাক্তার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার ঘাসিয়াড়া এলাকায়। ধৃতের নাম সুভাষ দে ।

জানা গিয়েছে, সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় কোয়াব ডক্টর সুভাষ দের সাথে ১৯৯৫ সালে এক মহিলার বিবাহ হয়। বেশ কয়েক মাস হলো ওই মহিলার সাথে কোয়াব ডাক্তারের ঝগড়া অশান্তি লেগে থাকে। কিছুদিন আগে ওই মহিলা জানতে পারে সুভাষ দে আরও ৩ টি বিবাহ করেছে এই কথা জানতে পাড়ায় কোয়াব ডাক্তার তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। এর পর মহিলা সোমবার সোনারপুর থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে। সোমবার পুলিশ কোয়াব ডাক্তারকে গ্রেপ্তার করে।মঙ্গলবার তাকে বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad