এশিয়া কাপে খেলছেন না বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ভিরাট কোহলি। এই ক্ষতিটা আসলে কার? কোহলির নিজের, এশিয়া কাপের, ভারতের, নাকি টিভি সম্প্রচার সংস্থার? এ নিয়ে আলোচনা হতে পারে বিস্তর। তবে এবারের টুর্নামেন্টে কোহলির না থাকা নিয়ে রীতিমত বিবাদ শুরু হয়ে গেছে ভারতীয় বোর্ডের সঙ্গে সম্প্রচার সংস্থার স্টার ইন্ডিয়ার।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজটা ৪-১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সটা বেশ ভালো ছিলো কোহলির। তবে সামনে ব্যস্ত সূচির সাথে অস্ট্রেলিয়া সফর থাকাতেই টানা ক্রিকেট খেলা ভারতীয় দলের নিয়মিত অধিনায়কে চলতি এশিয়া কাপ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু তার এই দলে না থাকা নিয়েই এবার কথার যুদ্ধ শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও চুক্তিভুক্ত সম্প্রচারক সংস্থা স্টার গ্রুপের মধ্যে।
কোহলি খেলছেন না বলেই যতই বিরক্তি সম্প্রচার কর্তৃপক্ষের। বিশ্ব ক্রিকেটের এই তারকা ক্রিকেটার না থাকায় ম্যাচের সময় বিজ্ঞাপনের বাজারে প্রভাব পড়েছে বলে দাবি তাদের। এই নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে ই-মেইলও করছে তারা। এতেই শেষ নয়, বোর্ড মহলের খবর কোহকিকে এশিয়া কাপে বিশ্রাম দেওয়ার ব্যাপারে আপত্তি তুলেছিল স্টার ইন্ডিয়া।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এ নিয়ে ই-মেইল করে জানিয়েছে স্টার ইন্ডিয়া। যেখানে তারা জানিয়েছে, ভারত এশিয়া কাপে সেরা দল পাঠায়নি জন্যই বিজ্ঞাপনের বাজার কিছুটা হলেও ধাক্কা খাচ্ছে তারা। ফলে গুনতে হচ্ছে লোকসান। পাল্টা ই-মেইল করে বিসিসিআই’র প্রধান নির্বাহী রাহুল জোহরি লিখেছেন এসিসির থিসুথ পেরেরাকে। তিনি লিখেছেন, ‘এটা শুনে রাখুন যে, দলটা তৈরি করে বোর্ডের অনুমোদিত নির্বাচক কমিটি।’
এক কথায় গোটা ব্যাপারটা সম্প্রচারক সংস্থার বক্তব্য মেনে নিতে পারেনি বিসিসিআই কর্মকর্তারা। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় দল তৈরির ব্যাপারে সম্প্রচারক সংস্থার নাক গলানো মোটেও ভালো ভাবে দেখছেন না তারা। এক বোর্ড কর্মকর্তা যেমন বলেছেন, ‘ভারতীয় টিমে কে খেলবে, কে খেলবে না, সেটা একান্ত ভাবেই আমাদের ব্যাপার।’
পরে দুই পক্ষকে ঠাণ্ডা করতে এসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্ট চলাকালে এ বিষয়ে কিছুই বলবে না তারা।
No comments:
Post a Comment