পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক!



মৃন্ময় নস্কর দক্ষিন বাইক দুর্ঘটনায় মৃত এক আহত এক।ঘটনাটি ঘটেছে বাহির সোনা এলাকায়।মৃতের নাম তরুন সিং গুরুন (২৪) বাড়ি মাজেরহাটে পোঃ— মাদারাট থানা—বারুইপুর ।আহতের নাম—সৌরভ নস্কর বাড়ি— রামনগর নস্করপাড়া ।সৌরভ নস্কর পেশায় একজন রাজমিস্ত্রী।

জানা গিয়েছে ,এরা দুজনে ভোরবেলা একটা বাইকে করে ক্যানিং থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল । পথে বাহির সোনার কাছে দুর্ঘটনা ঘটে। পথেই এরা দুজন পরে ছিল। পথ চলতি মানুষ ক্যানিং থানায় খবর দেয়। ক্যানিং থানার পুলিস দুজনকে প্রথমে ক্যানিং হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে দুজনকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমা হসপিটালে নিয়ে আসার পর তরুন সিং গুরুন মারা যায়। এবং সৌরভকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করে বারুইপুর হসপিটালের ডাক্তার।

No comments:

Post a Comment

Post Top Ad