বাংলাদেশকে অভিনন্দন: কোহলি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

বাংলাদেশকে অভিনন্দন: কোহলি


তিনি বিশ্রাম নিয়েছিলেন। এশিয়া কাপে খেলেননি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর সতীর্থদের অভিনন্দন জানাতে ভোলেননি বিরাট কোহলি।
তিনি টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে বলেছেন, ছেলেরা দারুণ খেলল। শেষমুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে ম্যাচটা বের করে নিয়েছে। সপ্তমবার এশিয়া কাপ জিতলাম আমরা।
পাশাপাশি বাংলাদেশের দুরন্ত লড়াইকেও কুর্নিশ জানিয়েছেন কোহলি। তিনি বলেন, বাংলাদেশকে অভিনন্দন। ওরা আমাদের কঠিন লড়াই ছুড়ে দিয়েছিল।
তৃতীয়বারের মতো ও টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল লাল-সবুজ জার্সিধারীরা। গতবারের মতো এবারও এশিয়া কাপের ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ছিল ভারত।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে হারতে হয় ৩ উইকেটে।
টি-টোয়েন্টি ফরমেটে গত আসরে ভারতের কাছে হেরে ট্রফি ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। তার আগে ২০১২ সালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে ট্রফিতে চুমু দেয়া হয়নি ম্যাশদের। কিন্তু পুরো আসরে যেভাবে পারফরম্যান্স করেছে তাতে গর্বিত হতে পারে পুরো দেশ।

No comments:

Post a Comment

Post Top Ad