মৃন্ময় নস্কর ,দক্ষিন ২৪ পরগণা: হাওড়া থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ১ ব্যক্তি গুরুতর জখম আরো এক।ঘটনাটি ঘটেছে বারাইপুর থানার চরণ ইটভাটার কাছে।
জানা গিয়েছে, জয়নগর থানার প্রিয়র মোড় এলাকার বাসিন্দা রেজাউল ও তার সঙ্গীরা হাওড়া থেকে জিন্স প্যান্টের পিস নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ।বারুইপুর থানার চরণ ইটভাটার কাছে গাড়ি সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা স্টোন চিপ এর উপরে উঠে যায় গাড়িটি ।গাড়ির ঝাঁকুনিতে পড়ে যায় রেজাউল ও তার এক সঙ্গী ।ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাদেরকে বারাইপুর হাসপাতালে নিয়ে এলে রেজাউল কে বলে মৃত ঘোষণা করে ডাক্তার । বাকি একজন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। এর পরে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্ত জন্য পাঠিয়ে দেয়।

No comments:
Post a Comment