"ট্রাম্পের সঙ্গে বিছানায় সুখ পাইনি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

"ট্রাম্পের সঙ্গে বিছানায় সুখ পাইনি"

ট্রাম্পের সঙ্গে বিছানায় সুখ পাইনি: পর্নস্টার স্টর্মি
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে আলোচনা আসা স্টর্মি ড্যানিয়েলস একটি বই লিখেছেন। যেখানে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন এই পর্নস্টার।
অতীতে স্টর্মি দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের শয্যা সঙ্গী হয়েছিলেন তিনি। সেই সূত্র ধরেই নিজের ‘ফুল ডিসক্লোসার’ বইতে তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিছানায় কোনো সুখই হয়নি তাঁর। এবং ভবিষ্যতে তিনি আর ট্রাম্পের সঙ্গে বিছানা ভাগ করতে চান না বলেও জানিয়েছেন এই পর্নস্টার।
‘ফুল ডিসক্লোসার’-এ স্টর্মি জানিয়েছেন গল্ফ প্রতিযোগিতায়-ই ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেছিলেন তিনি। এবং সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় তাঁর। সেদিন লাল রঙের টুপি পড়েছিলেন ট্রাম্প, সে কথাও বইতে উল্লেখ করেছেন তিনি। ওই গলফ প্রতিযোগিতার পর ট্রাম্পের পেন্টহাউস-এ নৈশভোজের আমন্ত্রণ পেয়েছিলেন স্টর্মি। সেখানেই না কি তিনি ট্রাম্পের সঙ্গে বিছানা শেয়ার করেন।
বইটির বরাত দিয়ে গতকাল মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক মাস আগে আগামী ২ অক্টোবর বইটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্যানিয়েলস ২০১৬ সালে ট্রাম্পের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের বিষয়টির উল্লেখও করেছেন। ‘এটা কখনই ঘটেনি। তিনি প্রেসিডেন্ট হতে চাননি কখনও’,ড্যানিয়েলস লিখেছেন।
এই পর্ন তারকা আরও জানান, এর পরের বছরেও ট্রাম্পের রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’ এ তাকে ডাকা হবে এই আশায় তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ‘তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন এবং এটি শতভাগই তার পরিকল্পনামাফিক’ লিখেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
ড্যানিয়েলসের আইনজীবী মাইকেল অ্যাভেনত্তি, দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের পর টুইট করেছেন যে ‘ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলসের যৌনতার বর্ণনাই এই বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং এটি তার জীবন নিয়ে এক আধুনিক নারী হিসেবে সত্য কথা বলার কাহিনী।’
এদিকে শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ড্যানিয়েলসের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটি অস্বীকার করেছেন। কিন্তু তার আইনজীবী মাইকেল কোহেনের কথা অনুযায়ী, ২০১৬ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্পর্কের বিষয়টি গোপন রাখতে ড্যানিয়েলসকে ঘুষ হিসাবে এক লাখ ৩০ হাজার ডলার দেন ট্রাম্প।

No comments:

Post a Comment

Post Top Ad