গৌরব দেবনাথঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে গাইঘাটার রজাপুর এলাকায়।
জানা গিয়েছে, গাইঘাটা থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে গাইঘাটার রজাপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবকে গ্রেপ্তার করেছে।ধৃত যুবকের নাম দিলীপ সরকার (২৮)।ধৃত গাইঘাটার রামপুর ভাটপাড়ার বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি দেশী পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে৷ তাকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

No comments:
Post a Comment