হলিউডে বেশ আগেই পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোনও। ভিন ডিজেলের বিপরীতে হলিউড ফিল্ম 'ট্রিপল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ'-এর মাধ্যমে হলিউড যাত্রা শুরু হয়েছিল দীপিকার। তবে তারপর আর হলিউড নিয়ে সেভাবে আর আগ্রহ দেখাননি বলিউডের এই তারকা। তবে এখন শোনা যাচ্ছে ট্রিপল এক্সের চতুর্থ পর্বেও নাকি দেখা যাবে দীপিকাকে।
দীপিকা যে ট্রিপল এক্স- ফোরে থাকতে পারেন তা আগেই শোনা যাচ্ছিল। তবে এবিষয়ে সঠিক ভাবে কেউই কিছু জানাননি। তবে এবার দীপিকার ট্রিপিল এক্স ফোরে থাকার কথা স্বীকার করে নিয়েছেন খোদ পরিচালক ডি জে কারুসো। কিছুদিন আগে শোনা গিয়েছিল ট্রিপল এক্স ফোরে অভিনয় করবেন চিনা গায়ক রয় ওয়াং (ফাইটিং বয়েজ ব্র্যান্ড-এর গায়ক)। পরিচালক ডি জে কারুসো নিজেই এই অল্প বয়সী গায়ককে তাঁর টিমে অভ্যার্থনা জানিয়েছিলেন টুইটার হ্যান্ডেলের মাধ্যমে। আর এরপরেই রয় ওয়াং-এ ট্রিপল এক্স ফোরে কাজ করার খবর ছড়িয়ে পড়ে। এবার দীপিকাও ট্রিপিল এক্স ফোরে কাজ করার খবর প্রকাশ্যে আসে পরিচালকের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে।
এক ভক্ত ডিজে কারুসোকে প্রশ্ন করেন, ট্রিপল এক্স ফোরে দীপিকা থাকছেন কিনা? তার উত্তরেই স্পষ্ট হ্যাঁ বলে জানান পরিচালক। আগামী সপ্তাহেই নাকি গোটা ট্রিপিল এক্সের টিম একসঙ্গে দেখা করবে এবং কাজের বিষয়ে আলোচনা করবে বলেও জানা যাচ্ছে। সেখানেই শ্যুটিং শিডিউল ঠিক হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। যদিও শিডিউল ঠিক হলেও দীপিকা যে এখনই শ্যুটিং শুরু করে দেবেন এমনটা ভাবারও কোনও কারণ নেই । আপাতত তিনি ব্যস্ত তার বিয়ে নিয়ে।
প্রসঙ্গত, ২০১৯-এর জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে ট্রিপল এক্স ফোরের শ্যুটিং।
No comments:
Post a Comment