বলিউডে আল্লু অর্জুন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

বলিউডে আল্লু অর্জুন!

দক্ষিণেরে জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ক্যারিয়ারে এখন তিনি সোনালী সময় পার করছেন। এবার তার ভক্তদের জন্য নতুন খবর হলো বলিউড সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেতা।

আল্লু অর্জুনের বলিউডে অভিষেক নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। গত বছর মুম্বাইয়ে নির্মাতা রোহিত শেঠির গোলমাল এগেইন সিনেমার শুটিং সেটে দেখা যায় এ অভিনেতাকে। এরপর তার বলিউড সিনেমায় অভিনয়ের গুঞ্জন চাউর হয়। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়। মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন আল্লু। শুটিং শেষ করেই চলে যান তিনি।কপিল দেবের বায়োপিকে দেখা যেতে পারে তাকে। এই সিনেমায় আরও অভিনয় করবেন রণবীর সিং। কবির খান পরিচালিত এ সিনেমাটির নাম ‘৮৩। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ওপর ভিত্তি করে ক্রিকেটার কপিল দেবের জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। সিনেমাটিতে সাবেক ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্তের চরিত্রে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ সিনেমা না পেরু সুরিয়া বক্স অফিসে বেশ ভালো সাড়া পেয়েছে। দর্শকদের কাছ থেকেও বিপুল সাড়া পেয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad