শাহরুখের ছেলের সাথে সালমানের মেয়ের বিয়ের ঘোষণা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

শাহরুখের ছেলের সাথে সালমানের মেয়ের বিয়ের ঘোষণা

শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের সঙ্গে নাকি বিয়ে হবে সালমানের মেয়ের। বাদশা খান এবং বলিউড ‘ভাইজান’-এর মেয়ে নাকি ভবিষ্যতে একে অপরের সঙ্গে সংসার করবে। তাও আবার এই ভবিষ্যতবাণী রানি মুখার্জী।
ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানের টেলিভিশন শো ‘দশ কা দম’-এ হাজির হয়েছিলেন শাহরুখ খান। বলিউডের কিং খানের সঙ্গে সালমানের শোতে একই দিনে হাজির হয়েছিলেন রানি মুখোপাধ্যায়ও। আর সেখানেই ৩ সেলেবের গল্পে গল্পে উঠে আসে একের পর এক গোপন কথা।
শাহরুখ বলেন, তার ছোট ছেলে আব্রাম নাকি অনেকটা সালমান খানের মত। বাবা-মাকে আব্রাম যেমন ‘আই লাভ ইউ’ বলে, তেমনি অন্য কোনও মেয়েকে দেখলেও সেই একই শব্দ বার বার বলতে শুরু করে। যা শুনে হেসে ফেলেন সালমান খান। তিনি বলেন, মেয়েদের ‘আই লাভ ইউ’ বলে তো ভাল ব্যাপার। শাহরুখ, সালমানের সঙ্গে হাসিতে যোগ দেন রানিও।
এরপরই রানি বলেন, ভালই তো। আর সেই কারণেই তিনি চান, সালমানের যাতে মেয়ে হয়। এরপরই রানি বলেন, সালমানের মেয়ের সঙ্গে শাহরুখের ছেলের তখন বিয়ে দিতে হবে। তাহলেই সব ঠিক হয়ে যাবে। রানির কথা শুনে দর্শকরাও হাসতে শুরু করেন। শাহরুখ তখন বলেন, রানি মুখোপধ্যায় নয়, এর নাম শাদি মুখোপাধ্যায় হওয়া উচিত। মেয়ের হাতে মেহেন্দি লাগিয়ে রাখলেই, রানি সব ব্যবস্থা করে দেবনে বলেও মজা করেন শাহরুখ খান।
সম্প্রতি ‘দশ কা দম’-এর অন্য একটি ভিডিওতেও শাহরুখ, সালমান এবং রানিকে একসঙ্গে দেখা যায়। যেখানে রানি বলেন, সালমান এবার বিয়ের চক্কর থেকে বেরিয়ে আসুন। সরাসরি সন্তানের জন্ম দিন। যা শুনে রীতিমত লজ্জায় লাল হয়ে যান সালমান খান।
এদিকে সম্প্রতি ‘জিরো’ সিনেমার শুটিং শেষ করেছেন শাহরুখ খান। এই সিনেমায় শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। অন্যদিকে সালমান ব্যস্ত ‘ভারত’ সিনেমার শুটিং নিয়ে। পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমায় সালমানের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। রয়েছেন নোরা ফতেহি এবং দিশা পাটানিও।
/এ আই
View this post on Instagram
A post shared by Sony Entertainment Television (@sonytvofficial) on Sep 5, 2018 at 12:53am PDT

No comments:

Post a Comment

Post Top Ad