"পার্টি অফিস বোম দিয়ে উড়িয়ে দিয়েছে বিজেপি": অনুব্রত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

"পার্টি অফিস বোম দিয়ে উড়িয়ে দিয়েছে বিজেপি": অনুব্রত


স্নেহা চক্রবর্তী, বীরভূম: সকালে দশটা নাগাদ বীরভূমের কাঁকরতলা থানার বরহা গ্রামে হঠাৎ বিকট আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।দেখা যায় ওই এলাকার তৃণমূল কার্যালয়টি ভেঙ্গে পড়েছে । ঘটনাস্থলে আসে কাঁকরতলা পুলিশ । পুরো এলাকা ঘিরে রাখে। যদিও এই বিষয়ে স্থানীয় নেতৃত্ব কোনও মন্তব্য না করলেও অনুব্রত মন্ডল বলেছে ঝাড়খণ্ড থেকে বিজেপিরা এসে দলীয় কার্যালযে হামলা করেছে । বিস্ফোরণে তীব্রতা এততাই ছিল যে একটা বাড়ি প্রায় উড়ে যাওয়ার মতো অবস্থা । তবে কি ধরনের বিস্ফোরণ ছিলো সেই বিষয় তদন্ত শুরু করেছে পুলিস । বিরোধীদের দাবি, এলাকা দখল নিজেদের কব্জায় রাখতে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে এই বিস্ফোরন ।

সামনেই পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন কাদের লোক থাকবে তাই নিয়ে নিজেদের মধ্যে চলছে লড়াই ।এ প্রসঙ্গে অনুব্রত মন্ডল বলেন, তৃণমূলের কার্যালয় বোমা মেরে উড়িয়ে দিয়েছে বিজেপি। অাগেও অনেক বার চেষ্টা করেছিল কিন্ত পারেনি করতে। তবে এবার পেরেছে। এছাড়া বলেন, এখন একটাই দল আছে তা তৃণমূল কংগ্রেস। আর কোনও দল নেই। তৃণমূল সন্ত্রাসকে ভয় পায় না। পাশাপাশি কংগ্রেসের ভারত বনধ নিয়ে বলেন তৃণমূল নৈতিকভাবে সমর্থন করেছে বনধকে।

No comments:

Post a Comment

Post Top Ad