মাত্র ১৫ মিনিটের পারফর্মেন্সের জন্য রণবীর সিং নিচ্ছেন ৫ কোটি রুপি। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ১১তম আসর।
এই আসরে পারফর্মার হিসেবে রণবীরকে আয়োজকদের প্রয়োজন, তাই তারা এই বিপুল অঙ্কে তাঁকে নেওয়ার কথা ভেবেছে। সম্মানি তাঁকে অফার করা হয়েছে ৫ কোটি রুপি! হবেই না কেন? সাফল্যের মধ্যগগনে এখন তিনি।
পদ্মাবতের সব প্রশংসা এখন শুধু যেন তাঁর জন্যই। আলাউদ্দীন খিলজি আজ তাঁকে যেন আকাশ ছুঁতে দিচ্ছে। রণবীর সিং বলিউডে এখন এক অনন্য উচ্চতার নাম।এখন তাঁর ঝুলিতে রয়েছে দারুণ সব ছবি। জয়া আখতারের ‘গুল্লি বয়’, রোহিত শেঠির ‘সিমবা’ আর কবির খানের ‘৮৩’। এর মধ্যেই অন্যরকম একটি খবর শোনা গেল। জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে পারফর্ম করবেন এই নতুন বলিউডি সেনসেশন।

No comments:
Post a Comment