স্নেহা চক্রবর্তী,বীরভূম:কৌশিকী অমাবস্যায় পুজো দিলেন অনুব্রত মন্ডল ।রবিবার দুপুরে অনুব্রত মন্ডল মাতারাকে পুজো দেয় । তার পর মন্দির চত্বরে হোমে অংশগ্রহণ করে । তার সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জী সহ বেশ কয়েকজন বিধায়ক ও স্থানীয় নেতৃত্ব । কৌশিকী অমাবস্যা উপলক্ষে তৃণমূলের পক্ষ থেকে ভাণ্ডারা হয়েছিলো । সেই ভাণ্ডারায় পোলাও তরকারি পায়েস দেওয়া হয় ভক্ত দের । প্রায় ২০ হাজার মানুষ কে খাওয়ার ব্যবস্থা করেছে জেলা তৃণমূলের পক্ষ থেকে । রবিবার তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়েছে ।রবিবার সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা । অমাবস্যা উপলক্ষে রবিবার মায়ের নিশি পুজো হবে । পুজো উপলক্ষে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা । সুষ্ঠ ভাবে যাতে ভক্তরা পুজো দিতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন ।
No comments:
Post a Comment