পরকীয়ায় আক্রান্ত স্বামী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

পরকীয়ায় আক্রান্ত স্বামী



স্ত্রীর প্রেমিকের সাথে সংঘর্ষ ,আহত স্বামী।আহত ব্যাক্তির নাম পরিক্ষিৎ হালদার।ঘটনায় অভিযুক্ত বলাই মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার নিকারীঘাটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, এক বছর ধরে পরিক্ষিৎ হালদারের স্ত্রী বাড়ি ছাড়া। অভিযোগ প্রতিবেশি বলাই অন্যত্র তাকে ঘর ভাড়া নিয়ে রেখেছে।তারপর থেকে প্রতিবেশি বলাইও এলাকা ছাড়া। শুক্রবার বলাই বাড়ি ফিরে আসলে পরিক্ষিৎ রবিবার খবর পেয়ে তার বাড়িতে যায়। সেখানে যেতেই দুজনের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। এর পর পরিক্ষিৎকে কোদাল দিয়ে হঠাৎই আক্রমন করে বলাই। তার মাথা ফেটে যায়।আশঙ্কা জনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।সেখানে তার চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad