উদ্ধার পাইপগান,কার্তুজ!ধৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

উদ্ধার পাইপগান,কার্তুজ!ধৃত ১



অর্ক রায়, মালদা:গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে,তার কাছ থেকে উদ্ধার করেছে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মালদা শহরের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রথবাড়ি এলাকায় হানা দিয়ে হাসানু শেখ (২৯)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বাড়ী ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকার ।তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ।

ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশর সন্দেহ হাসানু বাস ডাকাতি করার জন্য রথবাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিল।

No comments:

Post a Comment

Post Top Ad