মালদা: এক বছরের এক শিশুর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে, ব্যাপক ভাঙচুর মালদা হরিশচন্দ্র পুর মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ভেঙে ফেলা হলো ইমার্জেন্সির বহু জিনিসপত্র, স্বাস্থ্য কর্মীদের ও মারধরের অভিযোগ। ঘটনাস্থলে উত্তেজনা,বিশাল পুলিশবাহিনী।
অভিযোগ ,মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রাণীনগরের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ১ মাস ১০ দিনের শিশু পুত্রকে গতকাল মশাল দহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অভিযোগ এই সময়ই চিকিৎসক শিশুটিকে ভালোভাবে না দেখেই ছেড়ে দেন। পরে আজ সকালে জামির আক্তার নামে এই ছোট্ট শিশুটি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে আবার এই হাসপাতালে নিয়ে আসলে শিশুটির আত্মীয়রা দেখেন হসপিটালের ডাক্তার রা ডিউটি না করে প্রাইভেট প্র্যাকটিসে ব্যাস্ত। এরপরেও বিভিন্ন আছিলায় প্রায় দু'ঘণ্টা ধরে শিশুটিকে হাসপাতালে কার্যত বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ। পরে শিশুটির মৃত্যু হলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় মানুষজন এবং রোগীর আত্মীয়রা। পড়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। স্বাস্থ্য কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। আতঙ্কের হাসপাতালের নার্সরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছেন। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা রয়েছে। হাসপাতালে অভিযুক্ত ডাক্তার সুরজিৎ কুমার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

No comments:
Post a Comment