মোটরবাইক তো কিনেছি, তবে EMI দেব কিভাবে?কাজ তো করি না!না,তবে টাকা জোগাড় করার একটা উপায় আছে।উপায় হল ‘ছিনতাই’। মোটরবাইকের EMI টাকা জোগাড় করতে গিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই lঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত উচু আমতলা রামকৃষ্ণ রোড এলাকায় l
জানা গিয়েছে, মোটরবাইকের EMI এর টাকা জোগাড় করতে পারছিলো না নগরথুবা কাটাপাড়া এলাকার বাসিন্দা ইশ্বর গোপাল মণ্ডলের দুই ছেলে বাপি মণ্ডল (১৭) ও শুভ মন্ডল (১৮ ) । দক্ষিণ হাবরা এলাকার ব্যাগের ব্যবসায়ী বিশ্বজিত চৌধুরী (৩২) কলকাতার বড় বাজার থেকে কর্মচারীদের টাকা পেমেন্ট করার জন্য ৫০.০০০ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন l সেই সময় একটা মোটর বাইকে চেপে চার জন দুষ্কৃতী আচমকা বিশ্বজিত বাবুর মাথায় বাঁশ দিয়ে মারে l স্কুটি গাড়ি নিয়ে ছিটকে পড়ে যায় বিশ্বজিত বাবু আর সেই সময় দুষ্কৃতীরা তার ব্যাগ ছিনতাই করে পালায় l বিশ্বজিৎ বাবুর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে যায়l গুরুতর জখম অবস্থায় বিশ্বজিত বাবুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে l পরিবারের পক্ষ থেকে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় l
পুলিশ তদন্তে নেমে CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করেন l এবং নগরথুবা থেকে বাপি মণ্ডল ও শুভ মন্ডল নামে দুই ভাইকে গ্রেফতার করে l পুলিশি জেরায় দুই ভাই তাদের অপকর্মের কথা শিকার করে l তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ পাঁচ হাজার টাকা ও বিশ্বজিত বাবুর কিছু গুরুত্বপূর্ণ নথি পত্র l রবিবার হাবরা থানার পুলিশ ছিনতাইকারি দের দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয়েছে ।

No comments:
Post a Comment