একটি ঝোপের আড়ালে যৌন মিলনে ব্যস্ত তখন বাঘ ও বাঘিনী। খবর পেয়ে তা দেখতে ভিড় জমিয়েছিলেন গ্রামবাসীরা। এক পর্যায়ে উৎসুক জনতা ইট পাটকেল ছোঁড়ে তাদের লক্ষ্য করে। শেষে বিরক্ত হয়ে এক যুবকের উপর হামলা চালায় বাঘটি। সম্প্রতি রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২১ অগস্ট রণথম্ভোর জাতীয় উদ্যান লাগোয়া এন্দা গ্রামের পাশে জাতীয় উদ্যানের এলাকার মধ্যেই একটি ঝোপের আড়ালে দুটি রয়েল বেঙ্গল টাইগার যৌন মিলনে রত হয়। সেই দৃশ্য দেখতে কার্যত গোটা গ্রাম ওই এলাকায় ভিড় জমায়। একটি বড় গাছে উঠে পড়েন বহু মানুষ। পাশাপাশি বাঘ ও বাঘিনীকে ইট-পাটকেল ছোঁড়াও শুরু হয়। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাল্টা হামলা চালায় বাঘটি। বাকিরা পালাতে সক্ষম হলেও সামনে পড়ে যান মোহন নামে এক যুবক। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। তখন গ্রামবাসীরা প্রচণ্ড হইচই শুরু করলে ফিরে যায় বাঘটি।
আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের শরীরের একাধিক জায়গায় বাঘ থাবা বসিয়েছে। এতে তার শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
No comments:
Post a Comment