অবৈধভাবে ভারতে এসে জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে ফের বাংলাদেশ যাওয়ার পথে পেট্রাপোলে ইমিগ্রেশনের জালে দুই যুবক। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ পেট্রাপোল সীমান্ত এলাকায়।
প্রথমে সন্দেহজনকভাবে ধরে পরে তাদের নথি পরীক্ষা-নিরীক্ষার পর ওই দুই যুবককে গ্রেফতার করে৷ যাদের নাম মোঃ সাহিল (২৮),মোঃ সুলতান (৩০ ),এদের দুজনকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দিলে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

No comments:
Post a Comment