মাত্র কয়েক দিবের ব্যবধানে আবারও দুর্ঘটনা ঘটল হলদিয়া মেছেদা রাজ্য সড়কের গোপালপুরে। মেদিনীপুর থেকে হলদিয়া গামী যাত্রী বোঝাই বাসটি সোজা একটি বাড়িতে ঢুকে গিয়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন, বেলা দু টা নাগাদ বাসটি যখন মেদিনীপুর থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল সেই সময় একটি সাইকেলে করে বাড়ি ফিরছিল এক ছাত্র।
তাঁকে পাশ কাটাতে গিয়ে গাড়িটি সোজা ওই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে সোজা একটি বাড়িতে গিয়ে ঢুকে যায়।
এই ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয়রা ছুটে এসে ছাত্রটিকে কোনও ক্রমে টেনে গাড়ির তলা থেকে বের করে। কল ন্তু পুলিশ উদ্ধার কাজে চূড়ান্ত গড়িমশি করেছে বলে অভিযোগ।

No comments:
Post a Comment