বিজেপি সদস্য,বাবাকে মারধর!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

বিজেপি সদস্য,বাবাকে মারধর!!



মালদা, ২৭ সেপ্টেম্বর : পুরোনো বিবাদকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদা জেলার মানিকচক থানার পূর্ব সৈয়দপুর গ্রামে। সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম ব্রজেন মাজি(২৫)।তিনি বিজেপি কর্মী। পঞ্চায়েত সদস্যর বাবা অনিল মন্ডল(৫৫)। অভিযুক্ত পিন্টু মণ্ডল, চিত্তরঞ্জন মন্ডল,নির্মল মন্ডল সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব সৈয়দপুর এলাকা থেকে অবিরাম মন্ডল বিজেপির প্রার্থী হয়। অন্যদিকে তার প্রতিদ্বন্দী হিসেবে তৃণমূলের প্রার্থী হয় পিন্টু মণ্ডল।
পিন্টু মণ্ডল হেরে যাওয়ার পর সেই সময় থেকেই তাদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয় বলে অভিযোগ। বুধবার রাতে একলা পেয়ে অভিযুক্তরা হামলা চালায় অবিরাম মন্ডলের বাবার উপর। তাকে বাঁচাতে গিয়ে আহত হন ব্রজেন মাজি সহ অন্যান্য বিজেপি কর্মীরা। রাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ভর্তি পরিজনেরা। সেখান থেকে আহত ২জনকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad