পরকীয়া অপরাধ নয়। বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই আইন স্বেচ্ছাচারীতার নামান্তর। নারীদের স্বাতন্ত্র্য খর্ব করে। ইংরেজ শাসনকালে তৈরি আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই রায় শীর্ষ আদালতের।
রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই আইন স্বেচ্ছাচারীতার নামান্তর। নারীদের স্বাতন্ত্র্য খর্ব করে। ইংরেজ শাসনকালে তৈরি আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই রায় শীর্ষ আদালতের।
১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই নারীর স্বামীর অনুমতি না থাকলে ওই দুজনের পাঁচ বছর পর্যন্ত জেল বা জরিমানা এবং দুটিই হতে পারে।
এই আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি ছিল, ঔপনিবেশিক শাসনকালে এই আইনে পুরুষদের সম্পত্তি হিসাবে গণ্য করা হত নারীদের। তার ভিত্তিতেই তৈরি হয়েছিল এই আইন। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন অচল। তাই এটি বাতিল করা হউক।
তাদের আরও দাবি ছিল, একই অপরাধে পুরুষকে দোষী করলে নারীদেরও দোষী সাব্যস্ত করতে হবে। সেই মামালতেই এ রায় দিল সুপ্রিম কোর্ট।
No comments:
Post a Comment