মালদা, ১১ সেপ্টেম্বর : দাবি অনুযায়ী টাকা পেয়ে এক টোটোচালককে বেধড়ক মারধর করল ৩ মদ্যপ যুবক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সাগরদিঘি এলাকায়। ওই টোটোচালক বর্তমানে মালদা মেডিকেল কলেজে ভর্তি। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আক্রান্ত টোটোচালকের নাম রাজীব রবিদাস (৩০)। সাগরদিঘি গ্রামে তাঁর বাড়ি। তিনি জানান, গতকাল রাতে যাত্রী নিয়ে সাদুল্লাপুর যান তিনি। ফেরার সময় দেখেন, বাড়ির কাছেই মদ্যপান করছে ৩ যুবক। তাদের তিনি চেনেন। হঠাৎ তারা তাঁর টোটো আটকে দেয়। তাঁর কাছে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তারা তাঁকে মারধর করতে শুরু করে। তাঁর পকেটে থাকা ৬৪০-৭০০ টাকা তারা কেড়ে নেয়। খবর পেয়ে তাঁর বাড়ির লোকজন ছুটে আসেন। তাঁকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই তিনি মনতোষ মণ্ডল সহ ওই ৩ যুবকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।

No comments:
Post a Comment