চাঁদনী, গেওখালী : চড়ায় আটকে নদীতে ডুবে গেল একটি বাংলাদেশী জাহাজ। ঘটনাটি ঘটেছে কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের বাদুড় নটপটিয়া এলাকায়। মঙ্গলবার সকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে।
খবর পেয়েই সুতাহাটা ও মহিষাদল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করে সুতাহাটা ও মহিষাদল থানার পুলিশ। সেই সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় হরিবল্লভপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা মমতাজ মল্লিক।
তিনিই মূলতঃ ঘটনার বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন, সেই সঙ্গে গোটা উদ্ধারকাজে পুলিশকে সহযোগিতাও করেছেন তিনি।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বহু মানুষ ছুটে আসেন দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিকে দেখতে। তবে ভাগ্যের জোরে কোনও প্রাণ হানির ঘটনা ঘটেনি। মমতাজ বেগম জানিয়েছেন, জাহাজটি বেশ খানিকটা পাড়ের দিকে চলে এসেছিল। তার ফলেই চড়ায় প্রথমে সেটি আটকে যায়। তারপর ধীরে ধীরে সেটি ডুবে গিয়েছে।
সুতাহাটা থানা সূত্রে জানা গেছে, জাহাজে জনা দশেক কর্মী ছিল। স্থানীয় মৎস্যজীবিদের সহযোগিতায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

No comments:
Post a Comment