জয়ন্ত সাহা, আসানসোল: পেট্রোল ডিজেল মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১২ ঘন্টার ভারত বনধের আহবান করে সিপিএম । কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে আসানসোলে কংগ্রেস সমর্থক রা রাস্তায় নেমে প্রতিবাদ করে। আসানসোল পুরনিগমের নিকটে বাস বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস সমর্থকদের । পুরনিগমে ঢোকার মুখে পুলিশের সাথেও ব্যাপক ভাবে ধস্তাধস্তি হয় আসানসোল পুরনিগমের সামনে।
অন্যদিকে, আসানসোলের কল্যানেশ্বরী মন্দির সংলগ্ন দোকানপাট খোলা রাখার জন্য আবেদন জানিয় টি এম সির নেতা কর্মীরা । এদিন টিএমসি নেতা বুড়াখান ও দলের কর্মীরা বনধ না মানার শ্লোগান দিয়ে কল্যানেশ্বরী মন্দির এলাকায় মিছিল বের করে। তবে কল্যানেশ্বরী মন্দির এলাকায় কোনও বনধের প্রভাব দেখা যায়নি।
অন্যদিকে, আসানসোলে বনধের মিশ্র প্রভাব পড়েছে।অন্যান্য দিনের তুলনায় বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা তুলনামূলক কম। সকালে দেখা গেলো স্কুল খোলা ছাত্রছাত্রীদের উপস্থিত দেখা গেলো । একই সাথে রূপনারায়ণ পুর বাজার প্রতিদিনের মতো খোলা । একসাথে কয়লাখনিতেও বনধের কোনও প্রভাব নেই ।বলতে গেলে বনধের প্রভাব এখনো সেরকম দেখা যায়নি ।
বনধের প্রভাব দেখা গেলো জাতীয় সড়ক বাইপাসে প্রতিদিনের তুলনা থেকে কম চলছে যানবাহন ।বলতে গেলে রাস্তা ফাঁকা ।ফলে বোঝা যাচ্ছে ভারত বনধের আংশিক প্রভাব পড়েছে জাতীয় সড়কে।


No comments:
Post a Comment