বৃদ্ধার নৃশংস দেহ! চাঞ্চল্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

বৃদ্ধার নৃশংস দেহ! চাঞ্চল্য



চাঁদনী,বাজকুল : পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের বাজকুলের কাছে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেলা সাড়ে ৮টা নাগাদ বৃদ্ধার মৃতদেহটি উদ্ধার হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুপতিনগরের ঘোলপুকুরের বাসিন্দা আরতিবালা সাউ (৬৮) দীর্ঘদিন ধরেই বাজকুল বাজারে একটি মুদি দোকান চালান। রাতে তিনি দোকানেই ঘুমাতেন। সোমবার সকাল থেকে বেলা হওয়ার পরেও তিনি দোকান না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়।



তাঁরা দোকানের পেছন দিকে গিয়ে দেখেন পেছনের দরজাটি অর্ধেক খোলা অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ভেতরে গিয়েই সবার চক্ষু চড়কগাছ। দোকানের ভেতরে বিভৎস্য ভাবে খুন হয়ে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ভুপতিনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মহিলাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে গোটা দোকানের ভেতর লন্ডভন্ড হয়ে রয়েছে। বৃদ্ধা অর্ধ বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

মহিলার মাথায় সম্ভবত, কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মরে করা হচ্ছে। মৃতদেহটিকে উদ্ধার করে এদিন কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

তবে ইতিমধ্যে মৃতের ছেলে জয়দেব সাউ ভুপতিনগর থানায় তাঁর মাকে খুন করা হয়েছে বলে লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad