এবার কিং খানের সঙ্গে ভূমি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

এবার কিং খানের সঙ্গে ভূমি!



বলিউডে সেরা তারকাদের বিপরীতে একের পর এক কাজ করে চলেছেন অভিনেত্রী ভূমি পেদনেকার। কেবল সৌন্দর্যের কারণে নয়, নিজের অভিনয়গুণেই এবার শাহরুখের সঙ্গে অভিনয় করতে চলেছেন তিনি। বিগ বাজেটের ‘স্যালুট’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এই নায়িকা। কারিনা কাপুর খান এই সিনেমায় শাহরুখের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করবেন। তবে ভূমিকে কোন চরিত্রে দেখা যাবে এখনো জানা যায়নি।

মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক হচ্ছে ‘স্যালুট’। নাম ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ খান। যে সিনেমার জন্য রিসার্চ করতে গিয়ে বিভ্রান্ত এসআরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধু আমির খান। বলিউডের সবাই জানে কোনোকিছু নিখুঁতভাবে করতে মিস্টার পারফেকশনিস্টের জুড়ি মেলাভার। তাই খেই হারিয়ে আমিরের সাহায্য নিচ্ছেন শাহরুখ খান।

রাকেশ শর্মার বায়েপিকের জন্য আমিরই ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ। তবে ‘মহাভারত’ সিরিজের কাজ নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে অফার রিজেক্ট করতে বাধ্য হন। তারপরই সিনেমাটি গিয়ে পড়ে শাহরুখের ঝুলিতে। আমির নাকি নিজেও শাহরুখকে অনুরোধ করেন এতে অভিনয় করার জন্য।

আর এখন রাকেশ শর্মার আদলে নিজেকে গড়ে তুলছেন শাহরুখ। এর আগে একটি ছবিতে নাসার বৈজ্ঞানিক হিসেবে দেখা গেছে কিং খানকে ৷ তবে কেন দরকার পড়ল আমিরের সাহায্যের? এর উত্তর তো স্বয়ং অভিনেতার কাছেই রয়েছে।

শোনা যাচ্ছে, মে মাস থেকে শুরু হবে ছবির শুটিং। ‘স্যালুট’ ছাড়াও পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’তেও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে শাহরুকে। যা মুক্তি পেতে চলেছে ২১ ডিসেম্বর।

No comments:

Post a Comment

Post Top Ad