বনধের দিন বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় বিজেপি যুক্ত নয়। তৃণমূল ওইসব অবাঞ্ছিত ঘটনা ঘটিয়ে বিজেপিকে বদনাম করতে চাইছে। বিজেপি হিংসার বিরুদ্ধে,অহিংসার পথে।বৃহস্পতিবার কলকাতায় দলের রাজ্য দফতরে এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এদিন তিনি পুলিশকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যেসব পুলিশ আধিকারিকরা তৃণমূলের হয়ে কাজ করছে তাদের সতর্ক করছি'। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শাসকদলের উদ্দেশ্যে কৈলাসের বার্তা, জোর করে আটকে বিজেপিকে ভয় দেখানো যাবে না। বিজেপি এতে ভয় পায় না। ইসলামপুরে ছাত্র মৃত্যুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বিজেপির আন্দোলন যে চলবে তা জানিয়ে দেন বিজয়বর্গীয়। এদিন দলের রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে কৈলাস ছাড়াও ছিলেন বিজেপি রাজ্য নেতা মুকুল রায়। ইসলামপুর কাণ্ডে সিবিআই এর দাবিতে আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অনশন-অবস্থান কর্মসূচি করছে বিজেপির মহিলা মোর্চা। রয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। সকালে অবস্থান মঞ্চে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

No comments:
Post a Comment