বাইক দুর্ঘটনায় মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

বাইক দুর্ঘটনায় মৃত ১


মালদা, ১৮ সেপ্টেম্বরঃ মোটর বাইক দুর্ঘটনায় মৃত ১ আহত ১। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে মালদা থানার মুচিয়া এলাকায় মালদা- নালাগোলা রাজ্য সড়কে। আহতর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরেহির নাম, বাবলু মন্ডল(২০)। গুরুতর আহত পরান মন্ডল(২৫)। এদের বাড়ি ইংরেজবাজার থানার নিমাসরাই বাগান পাড়া এলাকায়। জানা গিয়েছে, হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন তারা। এমন সময় রাত্রি নটা নাগাদ উল্টো দিক থেকে একটি ছোট লরি ধাক্কা মারে মোটরবাইকে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় বাবলু মন্ডলের। অন্যদিকে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে পরান মন্ডলের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad