অর্ক রায়, মালদাঃ বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় বাড়ির পাশে জল ফেলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশি পরিবারের মধ্যে তুমুল বচসা,এর জেরে প্রাণ গেল ৬৯ বছরের সুবল কর্মকার নামে এক বৃদ্ধের।সোমবার বিশ্বকর্মা পুজোর সন্ধ্যা ছয়টা নাগাদ মালদার মানিকচকের ঘটনা।ওই বৃদ্ধকে আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।এই মৃত ব্যক্তিটির বাড়ি মানিকচকের পুরানী গ্রামে।শেষ পাওয়া খবরে,এই ঘটনায় পুলিশ মোট ৩ জনকে আটক করেছে।
জানা গিয়েছে,মৃত সুবল কর্মকার কাঠের কাজ করত,তাই প্রতিবছরই বিশ্বকর্মা পুজো করে,এবারও ব্যাতিক্রমী হয়নি।অভিযোগ,পুজোর সন্ধ্যায় তাঁর বাড়ির সংলগ্ন এলাকায় জল ফেলে প্রতিবেশি নব কর্মকার পরিবার,পুজোর সন্ধ্যায় তা আপত্তি করে কর্মকার পরিবার,এনিয়ে কথাকাটাকাটি হতেই বেঁধে যায় তুমুল বচসা।অভিযোগ,এর মাঝেই লোহার বড় রড দিয়ে তাঁকে আক্রমন করে নব কর্মকারের পরিবার।প্রাণ যায় সুবল কর্মকারের ,এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment